1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
আলফাডাঙ্গায় পূর্বের শত্রু তার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস- ২০২৬ পালিত চরপদ্মা মাদ্রাসা বাজারের নতুন কমিটি গঠন চৌকস অধিনায়কের দক্ষ নেতৃত্বে ১১ বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার।। ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৩০০০ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক। নালিতাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিলের অভিযোগে আটক ৫ অবৈধ বিদ্যুৎ সংযোগে অর্থ লেনদেনের অভিযোগ, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলামকে ঘিরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী), লক্ষ্মীপুর এর গভর্নিং বডির ১৭তম সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পূর্বের শত্রু তার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা জীবন, সুখ আর অপূর্ণতার গল্প আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ, প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ……. মোয়াজ্জেম হোসেন আলাল

আলফাডাঙ্গায় পূর্বের শত্রু তার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা

reporter মোঃ শাহিদুল ইসলাম
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা টগরবন ইউনিয়নের পূর্ব শত্রুতা ও দীর্ঘদিনের গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নর বড়ভাগ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন শেখ ওই এলাকার আলাউদ্দিন শেখের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় সুমন শেখ মোটরসাইকেলে করে যাওয়ার সময় প্রতিপক্ষের কয়েকজন তার পথরোধ করে হামলা চালায়। অভিযোগ রয়েছে, বড়ভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে হোসাইন শেখের নেতৃত্বে হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে সুমনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর অভিযুক্ত হোসাইন শেখসহ সংশ্লিষ্টরা এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ হত্যাকাণ্ডের পর বড়ভাগ গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com