1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চৌকস অধিনায়কের দক্ষ নেতৃত্বে ১১ বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার।। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দক্ষিণ কাট্টলীতে নাগরিক দুর্ভোগ: উন্নয়নের প্রকল্পেও কাটছে না জলাবদ্ধতার যন্ত্রণা ধামরাই সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় জাতীয় ফল মেলা ও কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক ভাঙ্গায় রণক্ষেত্র: দুই পক্ষের সংঘর্ষে আহত ৬০, আহত ১০ পুলিশ সদস্য; বগুড়ায় আটকের পর থানায় রাতভর নাটক! ঘুষের অভিযোগের মধ্যেই মুচলেকা নিয়ে ছাড়া পেল ৪ নাবালক-নাবালিকা প্রধানমন্ত্রীর উপহারে আবেগাপ্লুত নন্দীগ্রামের রকিবুল দম্পতি সংবাদ প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ কাশিয়ানীতে ব্যবসায়ীকে হয়রানি অভিযোগ চকরিয়ায় নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত২

চৌকস অধিনায়কের দক্ষ নেতৃত্বে ১১ বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার।।

reporter এস.এম লুৎফুর কবির
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযানে আবারও বড় সফলতা অর্জন করেছে ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চৌকস ও দূরদর্শী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবিরের দক্ষ নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা ও কঠোর নজরদারির ফলে বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ফুলাঝিড়ি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৪৭/৩-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ আভিযানিক দল অভিযান চালায়।
অভিযান চলাকালে একদল চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ইয়াবার কার্টন ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৫ কার্টনে থাকা মোট ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ৪৯ হাজার ৭২০ পিস এবং সবুজ রঙের ৪৯৮ পিস ইয়াবা ছিল।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।
স্থানীয়দের মতে, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির দায়িত্ব গ্রহণের পর থেকে ১১ বিজিবির মাদকবিরোধী অভিযান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ধারাবাহিক এসব অভিযানে সীমান্ত এলাকায় মাদক পাচারকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com