1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চরপদ্মা মাদ্রাসা বাজারের নতুন কমিটি গঠন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে ১৩ দালাল আটক আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ মেধা, সততা ও নিষ্ঠার প্রতীক আবুল কালাম—সিআইডিতে প্রশংসিত এসআই দেবীগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে বাধা: রাজনৈতিক প্রভাবে জিম্মি প্রশাসন, ভেস্তে যাচ্ছে তিন দফার উচ্ছেদ অভিযান চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ, প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল। প্রেমের টানে মেহেন্দিগঞ্জের ফয়সালের ঘরে জামালপুরের সীমা,এলাকায় তোলপাড়। জনসেবায় নিবেদিত আব্দুল জলিল: ২২ বছরের রাজনৈতিক সংগ্রাম ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি চান এলাকাবাসী ঢাকাস্থ মুলাদী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। জামালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস- ২০২৬ পালিত

চরপদ্মা মাদ্রাসা বাজারের নতুন কমিটি গঠন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ

দীর্ঘ ২০ বছর পর অবশেষে গঠিত হয়েছে বরিশাল জেলার মুলাদী উপজেলার ঐতিহ্যবাহী চরপদ্মা মাদ্রাসা বাজার পরিচালনা কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বাবুল হাওলাদারকে সভাপতি এবং মোঃ রিয়াজ শরীফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এক অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করেন যে, এই তরুণ ও অভিজ্ঞ নেতৃবৃন্দের দক্ষ নেতৃত্বে চরপদ্মা মাদ্রাসা বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ এবং সমৃদ্ধি আরও বেগবান হবে।
বাজারের সুষ্ঠু পরিচালনা ও দিকনির্দেশনার জন্য ১৬ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা মণ্ডলী এবং ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা মণ্ডলী সদস্যরা হলেন, এসকান্দার আলী বাঘা, মৌলভী এজাজুল হক, মোঃ মফসের উদ্দিন হাওলাদার, মোঃ জালাল আহমেদ হাওলাদার, মোঃ ফেরদাউসুল হক (দুলাল মাস্টার), জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মোঃ মশিউর রহমান আব্দুল্লাহ ঢালী, মোঃ হেলাল উদ্দিন হাওলাদার, মোঃ মজনু মুন্সী, ডাঃ নাসির উদ্দিন মুন্সী, মোঃ মফিজুর রহমান, আকিজ উদ্দিন মাতুব্বর, মোঃ মোবারক হাওলাদার, মোঃ আজাহার কাশিদ, মোঃ সেলিম বেপারী এবং মোঃ সরোয়ার মুন্সী।
কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ বাবুল হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আলী মুতেজা শরীফ, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বাঘা, মোঃ সাইফুল ইসলাম হিরন হাওলাদার, মোঃ জসিম উদ্দিন ফরাজী, মোঃ মাসুদ ঢালী, মোঃ মামুন হাওলাদার, মোঃ রিপন হাওলাদার, মোঃ মোদাচ্ছের কাশিদ, সাধারণ সম্পাদক: মোঃ রিয়াজ শরীফ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম মনির, কোষাধ্যক্ষ মোঃ আঃ জলিল হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ নাজমুল হাওলাদার, কার্যকরী সদস্যরা হলেন মোঃ আঃ রশিদ হাওলাদার, মোঃ হেলাল হাওলাদার, মোঃ শাহ-জালাল ঢালী, মোঃ তারেক মুন্সী, মোঃ আলমগীর আকন, মোঃ নিজাম শিকদার, ডাঃ শাহ-আলম দর্জি, মোঃ মুজাম্মেল বেপারী, মোঃ মাসুদ শিকদার, মোঃ বশির শিকদার, মোঃ ফিরোজ হাওলাদার, মোঃ ফারুক বেপারী, মোঃ বিল্লাল মুন্সী, মোঃ আনোয়ার হাওলাদার, মোঃ আল-আমিন রাড়ী, মোঃ মোস্তফা বাঘা, মোঃ মাসুম মিসকিন, মোঃ আঃ গনি রাড়ী, মাহমুদুল্লাহ রিয়াদ, মোঃ ইমরান হোসেন, মোঃ দেলোয়ার হাওলাদার এবং মোঃ নুরুজ্জামান।
অভিনন্দন বার্তায় শুভাকাঙ্খীরা বলেন, “মহান আল্লাহ তা’আলা নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ন্যায়নিষ্ঠা, সততা ও ঐক্যের মাধ্যমে চরপদ্মা মাদরাসাহাটের সার্বিক উন্নয়ন ও কল্যাণ সাধনের তাওফিক দান করুন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com