1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে ১৩ দালাল আটক আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ মেধা, সততা ও নিষ্ঠার প্রতীক আবুল কালাম—সিআইডিতে প্রশংসিত এসআই দেবীগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে বাধা: রাজনৈতিক প্রভাবে জিম্মি প্রশাসন, ভেস্তে যাচ্ছে তিন দফার উচ্ছেদ অভিযান চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ, প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল। প্রেমের টানে মেহেন্দিগঞ্জের ফয়সালের ঘরে জামালপুরের সীমা,এলাকায় তোলপাড়। জনসেবায় নিবেদিত আব্দুল জলিল: ২২ বছরের রাজনৈতিক সংগ্রাম ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি চান এলাকাবাসী ঢাকাস্থ মুলাদী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। জামালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস- ২০২৬ পালিত

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ

reporter মোঃ হযরত আলী শান্ত,
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ

“মাদক নয়, খেলাধুলা চাই—সুস্থ সমাজ গড়তে সবাই এগিয়ে আসি” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকাল ৪ ঘটিকায় শ্যামনগর মহসিন কলেজের পূর্ব পাশে হায়বাতপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির উদ্যোগে একঝাঁক ফুটবলপ্রেমী যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে ক্রীড়ামুখী জীবনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি এস.কে. সিরাজ, সেক্রেটারি জি.এম. ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি.এম. রাজু আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে এস.কে. সিরাজ বলেন, “যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ সময় কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি উপস্থিত যুবকদের মাঝে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। শপথে যুবকরা প্রতিজ্ঞা করেন—তারা মাদক থেকে দূরে থাকবে, অন্যদেরও সচেতন করবে এবং খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখবে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী যুবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com