1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
প্রেমের টানে মেহেন্দিগঞ্জের ফয়সালের ঘরে জামালপুরের সীমা,এলাকায় তোলপাড়। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে ১৩ দালাল আটক আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ মেধা, সততা ও নিষ্ঠার প্রতীক আবুল কালাম—সিআইডিতে প্রশংসিত এসআই দেবীগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে বাধা: রাজনৈতিক প্রভাবে জিম্মি প্রশাসন, ভেস্তে যাচ্ছে তিন দফার উচ্ছেদ অভিযান চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ, প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল। প্রেমের টানে মেহেন্দিগঞ্জের ফয়সালের ঘরে জামালপুরের সীমা,এলাকায় তোলপাড়। জনসেবায় নিবেদিত আব্দুল জলিল: ২২ বছরের রাজনৈতিক সংগ্রাম ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি চান এলাকাবাসী ঢাকাস্থ মুলাদী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। জামালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস- ২০২৬ পালিত

প্রেমের টানে মেহেন্দিগঞ্জের ফয়সালের ঘরে জামালপুরের সীমা,এলাকায় তোলপাড়।

reporter এস এম শাহ আলম
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ

প্রেমের টানে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার এক যুবতী ছুটে এসেছেন বরিশালের মেহেন্দিগঞ্জে। তবে বিয়ে ছাড়াই একসঙ্গে থাকার ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপের মুখে প্রেমিক যুগল পালিয়ে বরিশালে গিয়ে কাবিননামা করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার। শুক্রবার ২৬ জুন সকালে ঢাকা থেকে লঞ্চযোগে মেহেন্দিগঞ্জে আসেন প্রেমিক যুগল শুকতারা পারভীন সীমা এবং ফয়সাল বেপারি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুজনেই ঢাকার একটি গার্মেন্টসের শ্রমিকের কাজ করতেন। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে মেয়ে তার পরিবারের অমতে প্রেমিকের হাত ধরে মেহেন্দিগঞ্জে চলে আসেন।

মেহেন্দিগঞ্জে আসার পর তারা বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাস শুরু করেন। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসীর তোপের মুখে পড়েন তারা। সামাজিক চাপ সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যান ওই প্রেমিক যুগল।

নির্ভরযোগ্য সূত্র জানায়, তারা বরিশালে গিয়ে কাবিননামা তৈরি করার চেষ্টা করছেন।

এদিকে মেয়ের ভোটার আইডি কার্ড অনুযায়ী তার বয়স ১৮ হলেও ছেলের জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই। স্থানীয় অনেকের দাবি, ছেলের প্রাপ্তবয়স এখনও হয়নি। এ নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com