প্রেমের টানে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার এক যুবতী ছুটে এসেছেন বরিশালের মেহেন্দিগঞ্জে। তবে বিয়ে ছাড়াই একসঙ্গে থাকার ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপের মুখে প্রেমিক যুগল পালিয়ে বরিশালে গিয়ে কাবিননামা করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার। শুক্রবার ২৬ জুন সকালে ঢাকা থেকে লঞ্চযোগে মেহেন্দিগঞ্জে আসেন প্রেমিক যুগল শুকতারা পারভীন সীমা এবং ফয়সাল বেপারি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুজনেই ঢাকার একটি গার্মেন্টসের শ্রমিকের কাজ করতেন। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে মেয়ে তার পরিবারের অমতে প্রেমিকের হাত ধরে মেহেন্দিগঞ্জে চলে আসেন।
মেহেন্দিগঞ্জে আসার পর তারা বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাস শুরু করেন। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসীর তোপের মুখে পড়েন তারা। সামাজিক চাপ সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যান ওই প্রেমিক যুগল।
নির্ভরযোগ্য সূত্র জানায়, তারা বরিশালে গিয়ে কাবিননামা তৈরি করার চেষ্টা করছেন।
এদিকে মেয়ের ভোটার আইডি কার্ড অনুযায়ী তার বয়স ১৮ হলেও ছেলের জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই। স্থানীয় অনেকের দাবি, ছেলের প্রাপ্তবয়স এখনও হয়নি। এ নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা