1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আলফাডাঙ্গায় পূর্বের শত্রু তার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা জীবন, সুখ আর অপূর্ণতার গল্প আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ, প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ……. মোয়াজ্জেম হোসেন আলাল জামালপুরে মাদক বিরোধী র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন মোস্তাফিজুর রহমান সবুজ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান: রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত মাদকমুক্ত গুণধর ইউনিয়ন গঠনে অনির্বাণ ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও গণসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত। কেরানীগঞ্জে জমকালো আয়োজনে ‘(জি,ও,পি )আন্ত ফুটবল টুর্নামেন্ট’ শুরু, উদ্বোধনী ম্যাচে গণঅধিকার পরিষদের জয়, হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার হাবিব ও তুহিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর

reporter রাকিব শেখ
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে গোপালগঞ্জের কাশিয়ানীতে সংখ্যালঘু হিন্দু পরিবারের শিশুসহ চার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-ক্ষিতিশ বিশ্বাস (৬৫), তার স্ত্রী তুলসী বিশ্বাস (৫০), মেয়ে ইতি রানী বিশ্বাস (৩০) এবং নাতনি দেবরাজ বিশ্বাস (১৫)। তারা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী ক্ষিতিশ বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে ক্ষিতিশ বিশ্বাসের পরিবারের সাথে প্রতিবেশী ইউপি সদস্য আজিবর মোল্যার দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার বিকেলে পরিকল্পিতভাবে ক্ষিতিশ বিশ্বাসের নাতনির ওপর আজিবর মোল্যার লোকজন চড়াও হয়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে প্রতিপক্ষরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন আহত হন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আজিবর মোল্যা বলেন, ‘খেলাধুলা নিয়ে বাচ্চাদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে এবং পরবর্তীতে মহিলাদের মধ্যে চেঁচামেচি হয়েছে। তবে থানায় যেভাবে অভিযোগ করা হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি।’

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com