1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন, সভাপতি সান্টু চৌধুরী, সম্পাদক মিঠু খান ও যুগ্ম সম্পাদক অর্প মৎস্য অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগে গাড়িচালক মোহাব্বতের ‘রাজত্ব’ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১ চন্দ্রঘোনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম হাবিব মিলু ভাই, সুখে-দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার শিশুর রহস্যজনক মৃত্যু,বাড়ির পাশ্ববর্তী খাল থেকে তিনদিন পর লাশ উদ্ধার নাগরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি মাসুদ আলমের নজরে জেলা পুলিশের শৃঙ্খলা ও প্রস্তুতি কক্সবাজারে বিডিএস জরীপে আবু শাহীন আজাদের বিরুদ্ধে ঘুষের দাবির অভিযোগে বদলি চান ভূমিমালিকরা খাবারের রং এবার ফল-ফুল-সবজি থেকে, বরিশালের জান্নাতুলের ব্যতিক্রমী উদ্যোগ

ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১

– চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান

reporter ​মোঃ রোকন উদ্দিন,চট্টগ্রাম
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় জীবনের চরম ঝুঁকি নিয়ে টানা ৪০ মিনিট ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও অপরাধে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ এক চোরকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ নওয়াজ এই দুঃসাহসিক অভিযান পরিচালনা করেন।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সিএমবি মোড় এলাকায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগের গুরুত্বপূর্ণ তার কাটার সময় একদল সংঘবদ্ধ চোরকে শনাক্ত করেন এসআই শাহ নওয়াজ ও তাঁর টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা চোরাই মালপত্র ও সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রাতের চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রায় ৪০ মিনিট টানা ধাওয়া চালিয়ে চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তবে চক্রের অন্য সদস্যরা অন্ধকারে পালিয়ে যায়।
​পরে আটক আসামির হেফাজত ও সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১২৫ কেজি চোরাই তার এবং তার কাটার কাজে ব্যবহৃত ভারী সরঞ্জাম জব্দ করা হয়।
​চান্দগাঁও থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। এসআই শাহ নওয়াজের এই সাহসী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন পুলিশের উর্ধ্বোতন কর্মকর্তাসহ স্থানীয় নগরবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com