1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন, সভাপতি সান্টু চৌধুরী, সম্পাদক মিঠু খান ও যুগ্ম সম্পাদক অর্প মৎস্য অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগে গাড়িচালক মোহাব্বতের ‘রাজত্ব’ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১ চন্দ্রঘোনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম হাবিব মিলু ভাই, সুখে-দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার শিশুর রহস্যজনক মৃত্যু,বাড়ির পাশ্ববর্তী খাল থেকে তিনদিন পর লাশ উদ্ধার নাগরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি মাসুদ আলমের নজরে জেলা পুলিশের শৃঙ্খলা ও প্রস্তুতি কক্সবাজারে বিডিএস জরীপে আবু শাহীন আজাদের বিরুদ্ধে ঘুষের দাবির অভিযোগে বদলি চান ভূমিমালিকরা খাবারের রং এবার ফল-ফুল-সবজি থেকে, বরিশালের জান্নাতুলের ব্যতিক্রমী উদ্যোগ

কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু

reporter শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৩ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট জমির মালিক ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা।
জেলা প্রশাসনের জারি করা নোটিশে বলা হয়েছে, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ-২য় পর্যায় (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ‘কুলিয়ারচর মিনি স্টেডিয়াম’ নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবে।

স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এ নোটিশ দেওয়া হয়েছে। প্রস্তাবিত জমি অধিগ্রহণের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিলের সুযোগ রাখা হয়েছে। ১৭টি আরএস দাগে ৩ একর জমি
নোটিশের তফসিল অনুযায়ী, কুলিয়ারচর উপজেলার দেওয়ারিয়া মৌজার জেএল নম্বর-১৮ এলাকায় মিনি স্টেডিয়ামের জন্য জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। এতে মোট ১৭টি আরএস দাগ অন্তর্ভুক্ত রয়েছে।
দাগগুলো হলো—১০৬, ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১, ৩০৬, ৩০৭, ৩০৮, ৩০৯, ৩১০, ৩১১, ৩১২, ৩১৩, ৩১৪, ৩১৫ ও ৩১৯ নম্বর। তফসিলে এসব জমির রেকর্ডীয় শ্রেণি ‘নালা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে প্রস্তাবিত জমির পরিমাণ ৩ একর।

১৫ কার্যদিবসের মধ্যে আপত্তির সুযোগ জেলা প্রশাসনের নোটিশ অনুযায়ী, নোটিশ জারির পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে প্রস্তাবিত সম্পত্তি অধিগ্রহণের বিরুদ্ধে আইনানুগ আপত্তি দাখিল করা যাবে।
জমির মালিক বা অন্য কোনো স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি অধিগ্রহণ নিয়ে আপত্তি জানাতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন।

৪ অক্টোবর যৌথ তদন্ত নোটিশে জানানো হয়েছে, আগামী ৪ অক্টোবর ২০২৬ তফসিলে উল্লেখ করা সম্পত্তির যৌথ তদন্ত অনুষ্ঠিত হবে। এ সময় সংশ্লিষ্ট জমির মালিক ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। এ জন্য জমির মালিকানা, দখল ও অন্যান্য তথ্য-প্রমাণ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রেকর্ড, খতিয়ান, নামজারি ও মালিকানা-সংক্রান্ত প্রয়োজনীয় দলিলপত্র সঙ্গে রাখার কথাও জানানো হয়েছে।
জমির বর্তমান অবস্থা জানাতে হবে নোটিশে জমির বর্তমান অবস্থা, কোনো স্থাপনা, গাছপালা, ফসল কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া যেসব জমির রেকর্ড বা নামজারি হালনাগাদ নেই, সেসব ক্ষেত্রে দ্রুত নামজারি সম্পন্ন করে রেকর্ড সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে।
অধিগ্রহণের উদ্দেশ্যে জমির শ্রেণি পরিবর্তন, নতুন স্থাপনা নির্মাণ কিংবা ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে কোনো ধরনের কৃত্রিম পরিবর্তন না করার জন্যও সতর্ক করা হয়েছে। এ ধরনের পরিবর্তনের ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে জটিলতা তৈরি হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
অনলাইনেও আবেদনের সুযোগ প্রয়োজনে সংশ্লিষ্ট জমির মালিকরা সরাসরি অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে পারবেন। ক্ষতিপূরণ গ্রহণের জন্য নির্ধারিত ফরম ব্যবহারের কথাও নোটিশে জানানো হয়েছে।
এ ছাড়া আবেদন, ফরম ও সংশ্লিষ্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের ওয়েবসাইট www.kishoreganj.gov.bd-এ যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

খেলাধুলার অবকাঠামো উন্নয়নে সম্ভাবনা কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য জমি অধিগ্রহণের উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলায় ক্রীড়া অবকাঠামো উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি হবে। এতে স্থানীয় পর্যায়ে খেলোয়াড়দের অনুশীলন, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং ক্রীড়া কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী অবকাঠামো গড়ে উঠতে পারে।
তবে জেলা প্রশাসনের নোটিশ অনুযায়ী, বর্তমানে এটি জমি অধিগ্রহণের প্রাথমিক প্রক্রিয়ার অংশ। আইন ও নির্ধারিত প্রশাসনিক বিধি অনুসরণ করে পরবর্তী সময়ে জমি অধিগ্রহণ, মূল্য নির্ধারণ ও ক্ষতিপূরণ প্রদানের কার্যক্রম সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com