1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দীর্ঘ বিরতির পর আবার কাজে ফিরলেন নায়িকা পরীমনি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অনিয়মের প্রতিবেদন প্রকাশের পরই মামলা, দুই সাংবাদিকের পাশে সাংবাদিক সমাজ মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ চাঁনপুরের বারেক নামে এক যুবক গ্রেপ্তার ‎সিংগাইরে সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে জিরো বাংলাদেশের নতুন বর্ষের যাত্রা শুরু ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু নোয়াগাঁও ইউনিয়নকে আধুনিকায়ন করতে চান আবুল কালাম শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক সততা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো: আশিকুর রহমান রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা

দীর্ঘ বিরতির পর আবার কাজে ফিরলেন নায়িকা পরীমনি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৩, ৩:৪৩ অপরাহ্ণ
নায়িকা পরীমনি (ফাইল ফটো)

বিনোদন প্রতিবেদক

চিত্রনায়িকা পরীমণি দীর্ঘ বিরতি পেরিয়ে কাজে ফিরেছেন। শুটিংয়ে না ফিরলেও ডাবিং দিয়ে কাজে ফিরলেন তিনি। সম্প্রতি ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের ডাবিং করেছেন তিনি। এ তথ্য পরী নিজেই জানিয়েছেন।

২০২০ সালের জানুয়ারিতে এই ওয়েব সিরিজের কাজ শুরু করেছিলেন পরীমণি। এরপর কয়েক দফায় শেষ হয় এর চিত্রায়ণ। নানা কারণে এতদিন সিরিজটির পুরো কাজ থমকে ছিল। অবশেষে আলোর মুখ দেখতে চলেছে ‘পাফ ড্যাডি’।

এ সিরিজের মাধ্যমে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে পরীমণিকে। তার বাবা ছিলেন পুলিশ অফিসার। ছোটবেলায় বাবার পোশাক আর স্টাইল দেখে পুলিশ হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তা হয়ে ওঠেনি।

বড় হয়ে পরীমণি হয়ে গেলেন রুপালি পর্দার নায়িকা। এর আগে এ নায়িকাকে পর্দায় বিভিন্ন রূপে দেখা গেছে। তবে এ সিরিজের মাধ্যমেই প্রথম পুলিশের চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজে পরীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা সজল। সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা-অভিনেতা সহিদ উন নবী। শিগগিরই সিরিজটি মুক্তি পাবে বলে জানা গেছে।

বর্তমানে ১১ মাসের রাজ্যকে নিয়েই কাটছে পরীমণির দিন-রাত। ধীরে ধীরে নিজেকে কাজের জন্য প্রস্তুত করছেন। শিগগিরই নতুন কাজ দিয়ে শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com