1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
‎সিংগাইরে সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাটচাষে আগ্রহ হারাচ্ছেন হালুয়াঘাটের কৃষকেরা: অনাবৃষ্টি আর পানি সংকটে কমছে ‘সোনালী আঁশ’ রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

‎সিংগাইরে সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময়

reporter ‎মো: বশির আহমেদ, সিংগাইর, মানিকগঞ্জ
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।  ‎রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তাঁর কার্যালয়ে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। ‎
‎সভায় নবাগত এসিল্যান্ড মো. আল-আমিন কবির বলেন, সাধারণ সেবাপ্রত্যাশীদের জন্য তাঁর কার্যালয়ের দরজা সবসময় উন্মুক্ত থাকবে। অনুমতি নেওয়া বা জুতা খোলা ছাড়া সরাসরি তাঁর কক্ষে প্রবেশ করে যে কেউ সমস্যার কথা জানাতে পারবেন। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নির্দেশনামূলক নোটিশ তাঁর কার্যালয়ের সামনে টাঙানো হয়েছে বলেও জানান তিনি।

‎মতবিনিময়কালে সাংবাদিকরা সিংগাইরের বেশ কিছু জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। বিশেষ করে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা রোধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত বন্ধ, নিয়মিত বাজার তদারকি, যানজট নিরসন ও মাদকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান তারা। পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন গণশুনানির আয়োজন এবং প্রশাসনের খবর দ্রুত গণমাধ্যমে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

‎এসিল্যান্ড সাংবাদিকদের প্রস্তাবগুলোকে ইতিবাচক হিসেবে নিয়ে প্রশাসনের কার্যক্রমে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। ‎সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান বিশ্বাস, সাংবাদিক মাসুম বাদশাহ ও মো. সিরাজুল ইসলাম সভায় বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আব্দুল মোতালেব, আতাউর রহমান, মো. মোস্তাক আহমেদ, হাবিবুর রহমান, মো. ইয়াকুব মোল্লা, মো. রিপন হোসেন এবং ভূমি অফিসের সার্ভেয়ার মো. আবু সাঈদ।

৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আল-আমিন কবির এর আগে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com