রামগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন নিশান নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে মোহাম্মদ আজিজুর রহমান, অসাধারণ সম্পাদক পদে মো. বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মো. রাশেদ আলী, দপ্তর সম্পাদক পদে মো. নূরনবী রায়হান, তথ্য ও প্রচার সম্পাদক পদে মোহাম্মদ সোলেমান, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ জাফরুল্লাহ ভেন্ডার নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শাহাদাত হোসেন, মনির হোসেন ও আব্দুল মোতালেব গাজী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রামগঞ্জের সাব-রেজিস্ট্রার। নির্বাচন শেষে নির্বাচন কমিশনার জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সমিতির সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।