1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাটচাষে আগ্রহ হারাচ্ছেন হালুয়াঘাটের কৃষকেরা: অনাবৃষ্টি আর পানি সংকটে কমছে ‘সোনালী আঁশ’ রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু

reporter আরিফ রববানী ,ময়মনসিংহ
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ

ময়মনসিংহের ভালুকায় ভূমিসেবাকে আধুনিকায়ন ও গতিশীল করার লক্ষ্যে হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  গত শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মান প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি।

প্রতিটি দাপ্তরিক সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়া এবং জনগণের সমস্যা সমাধানই বিএনপির নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য।হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ এরই প্রমাণ। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই এলাকার রাস্তা, ব্রিজ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ক্লিনিকসহ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন,ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ সহ উপজেলা প্রশাসন, ইউনিয়ন ভূমি অফিস ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।এ সময় বক্তারা বলেন, আধুনিক ও নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে নতুন ইউনিয়ন ভূমি অফিস ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় সংসদ সদস্য । এসময় তিনি বলেন-নির্মাণ কাজের মান ভালো হতে হবে। কোন ধরনের অনিয়ম করা যাবে না।এদিকে নবনির্মানাধীন এই ভূমি অফিস আধুনিক ও নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই।

উপজেলা নির্বাহী অফিসার জানান, নতুন ভবন নির্মাণের ফলে সাধারণ মানুষ আরও দ্রুত, সহজ ও আধুনিক উপায়ে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠান শেষে জাতীয় সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নির্মাণ কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com