1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নবাবগঞ্জে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাবেদুল আনোয়ার একটি ছাগল ছানা বাঁচাতে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বেলকুচিতে পূর্ব বিরোধের জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ নীলফামারীতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে পানিসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ‎ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার ভাঙ্গায় ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক রাজনগরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সামাজিক সংগঠন প্রত্যয় এর আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা ফুলবাড়ীতে ২ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের বিদেশী মদ আটক

ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু

reporter ঘোড়াঘাট, প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কীটনাশক ট্যাবলেট সেবনে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নজরুল ইসলাম উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের ৯ নম্বর ওড়ার্ডের তোষাই জোড়গাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় এলাকাকাসী, ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, প্রায় দুই থেকে আড়াই বছর আগে নজরুল ইসলামের শরীরের বাম পাশ অবশ হয়ে যায়। এরপর থেকে তিনি চলাফেরাড়া মারাত্মক সমস্যায় ভুগছিলেন এবং অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতার কারণে তিনি কীটনাশক ট্যাবলেট সেবনকরে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর কোনো এক সময় সবার অগোচরে তিনি কীটনাশক ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হযয়ে পড়েলে স্বজনরা দ্রুত তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যু প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com