সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় পরিবারের আয়োজনে শুক্রবার বিকালে লক্ষ্মীপুর জনকল্যাণ হাই স্কুল হল রুমে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি সংগঠনের শাখা কমিটি প্রত্যয় ব্লাড ব্যাংক, প্রত্যয় স্পোর্টিং ক্লাব, প্রত্যয় জেলা কমিটির পরিচিত সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় কমিটির সভাপতি লেখক ও সাংবাদিক মোঃ ইউছুফ, প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম বেলাল, সামাজিক সংগঠন বি. কে. বি ক্লাবের সভাপতি ইসমাইল খাঁন সুজন, লক্ষ্মীপুর পৌর ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ, সামাজিক সংগঠন প্রত্যয় পরিচালনা কমিটির সহ সভাপতি এম আরিফুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রনি। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, প্রত্যয় জেলা কমিটির সভাপতি মেহেরাব হোসেন ইকবাল। সন্ঞ্চালনা করেন, প্রত্যয় জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহেদ হোসাইন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর সরকারী কলেজ ব্লাড মিশন এর সভাপতি তারেক আজিজ জনি, প্রত্যয় ব্লাড ব্যাংক শাখা কমিটির সভাপতি ফারুক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক আরেফিন রিয়াদ, প্রত্যয় স্পোর্টিং ক্লাবের সভাপতি সিফাত রহমান, সাধারণ সম্পাদক নুর উদ্দিন নাহিদ, পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল নাইম, এইচ এম আজাদ, রাশেদুল ইসলাম, মাওলানা মাহমুদ প্রমুখ।