ধুনটের বেলকুচিতে পূর্ব বিরোধের জেরে এক বৃদ্ধকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট সদর ইউনিয়নের বাসিন্দা সুমন সরকার, পিতা মোঃ গোলাম মোস্তফা সরকার জানান, পূর্বের একটি বিরোধের জের ধরে সেলিম শেখসহ কয়েকজন ব্যক্তি তার বাবাকে কৌশলে ডেকে নিয়ে যান। বিষয়টি গত ১৭/৬/২০২৬ ইং তারিখে রাত ১১.৩০ ঘটিকার সময় এই ঘটনা ঘটে
সেখানে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তার বাবার ওপর হামলা চালিয়ে মারধর করা হয় এবং বাধা দিতে গেলে আমাকেও রড দেয়া আঘাত করে বলে অভিযোগ কারী জানান।
এ ঘটনায় আহত ব্যক্তিকে ধনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।