1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাজনগরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিএমইউজে ফেনী জেলা কমিটির মাসুম সভাপতি আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জামায়াতের মানববন্ধন নবাবগঞ্জে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাবেদুল আনোয়ার একটি ছাগল ছানা বাঁচাতে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বেলকুচিতে পূর্ব বিরোধের জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ নীলফামারীতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে পানিসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ‎ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার ভাঙ্গায় ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক রাজনগরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

রাজনগরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

reporter মোস্তফা বকস্, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ

গত ১৮ জুন ২০২৬ তারিখে মৌলভীবাজারের রাজনগরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SfELP) কর্মসূচির আওতায় স্বপ্নসারথিদের জন্য আয়বৃদ্ধিমুলক হাঁস-মুরগি পালন বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে মোট ৩০ জন স্বপ্নসারথি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং হাঁস-মুরগি পালনকে লাভজনক ও টেকসই আয়ের উৎস হিসেরে গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান করা। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. এ, কে, এম মোক্তাদির বিল্লাহ এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মৌলভীবাজার জেলার ব্যবস্থাপক জনাব দেলোয়ার হোসেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাঁস ও মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, খামার ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র খামারকে লাভজনক উদ্যোক্তা কার্যক্রমে রুপাত্তরের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে হাঁস-মুরগি পালন গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ওরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন লাকী রায় অফিসার (SELP) এবং সার্বিক সহয়োগিতা প্রদান করেন মাধবী চন্দ , সিও (SELP), রাজনগর, মৌলভীবাজার। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ওরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com