1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ভাঙ্গায় ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিএমইউজে ফেনী জেলা কমিটির মাসুম সভাপতি আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জামায়াতের মানববন্ধন নবাবগঞ্জে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাবেদুল আনোয়ার একটি ছাগল ছানা বাঁচাতে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বেলকুচিতে পূর্ব বিরোধের জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ নীলফামারীতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে পানিসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ‎ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার ভাঙ্গায় ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক রাজনগরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

ভাঙ্গায় ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক

reporter মোঃ রিপন শেখ, ফরিদপুর ভাঙ্গা 
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌরসভার গজারিয়া গ্রামের বাসিন্দা সজিব মাতুব্বর (২২) ৫৫ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নওয়াপাড়া সরকারি বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা বিক্রির সময় ভাঙ্গা থানার এসআই মামুন খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সজিব মাতুব্বরকে আটক করেন।
পরে তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে থানায় নেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার এসআই মামুন খান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com