1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের গভীর শোক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কোটি টাকার সিন্ডিকেটের কবলে রামেক! চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গাজীপুরের কোনাবাড়ি সেটেলমেন্ট অফিসে সেবাগ্রহীতাদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের দুর্ভোগের প্রতীক চকরিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, দ্রুত সংস্কারের দাবি সিদ্ধিরগঞ্জে পোশাককর্মী সাদিয়া হত্যায় প্রেমিক রাজ্জাক গ্রেপ্তার ও স্বীকারোক্তি ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকির মুখে ময়মনসিংহের ৫০০ বছরের পুরোনো সেনেরচর ‎নিয়ামতপুরে ১৭ মাসের শিশু আবু সাইদকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা নির্বাচিত বিচার নয়, সবার জন্য সমান জবাবদিহিতা চাই; মো. মঞ্জুর হোসেন ঈসা, চেয়ারম্যান- বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের গভীর শোক গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে

সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের গভীর শোক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ

কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিআরজেইউ)।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আতাহার ইকবাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কক্সবাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২২ জুলাই) এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আতাহার ইকবাল দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মজীবন আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কক্সবাজারবাসী একজন অভিজ্ঞ সাংবাদিক, অভিভাবকসুলভ ব্যক্তিত্ব এবং গণমাধ্যমের নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো।
নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com