1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নির্বাচিত বিচার নয়, সবার জন্য সমান জবাবদিহিতা চাই; মো. মঞ্জুর হোসেন ঈসা, চেয়ারম্যান- বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের গভীর শোক গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে মাদক ও গণউপদ্রব রুখতে রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান চরকালেখান ইউনিয়নে জয়ন্তী নদীর ভয়াবহ ভাঙন, হুমকিতে বিদ্যালয়-ইউপি ভবন-হাটবাজার ‎ইতালিতে পাঠানোর প্রলোভনে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, মানবপাচারের অভিযোগে দম্পতি গ্রেফতার ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানিতে মানুষের স্বস্তি, ভিড় বাড়ছে সহায়তা প্রত্যাশীদের লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা জুলহাস গ্রেফতার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ নির্বাচিত বিচার নয়, সবার জন্য সমান জবাবদিহিতা চাই

গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা (নীলফামারী)
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ

জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে প্রশাসন জানিয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডিমলা উপজেলার মেসার্স আফতাব ফিলিং স্টেশনের ম্যানেজার মো. সাহিন আলম বলেন, আমরা আমাদের ডিপো থেকে তেলের সরবরাহ বা সংকট সংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা বা তথ্য পাইনি।তবে গুজবের কারণে সাধারণ মানুষ অতিরিক্ত তেল সংগ্রহের জন্য পাম্পে ভিড় করছেন।
এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, সারা দেশের জন্য সরকারের প্রায় ৪৫ দিনের জ্বালানি তেলের মজুদ রয়েছে। তেলের সংকটের যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার ও ফিলিং স্টেশন মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রতি আমাদের আহ্বান, কোনো ধরনের গুজবে কান না দিয়ে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার চেষ্টা করবেন না। সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজব ছড়িয়ে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com