1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকির মুখে ময়মনসিংহের ৫০০ বছরের পুরোনো সেনেরচর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কোটি টাকার সিন্ডিকেটের কবলে রামেক! চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গাজীপুরের কোনাবাড়ি সেটেলমেন্ট অফিসে সেবাগ্রহীতাদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের দুর্ভোগের প্রতীক চকরিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, দ্রুত সংস্কারের দাবি সিদ্ধিরগঞ্জে পোশাককর্মী সাদিয়া হত্যায় প্রেমিক রাজ্জাক গ্রেপ্তার ও স্বীকারোক্তি ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকির মুখে ময়মনসিংহের ৫০০ বছরের পুরোনো সেনেরচর ‎নিয়ামতপুরে ১৭ মাসের শিশু আবু সাইদকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা নির্বাচিত বিচার নয়, সবার জন্য সমান জবাবদিহিতা চাই; মো. মঞ্জুর হোসেন ঈসা, চেয়ারম্যান- বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের গভীর শোক গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকির মুখে ময়মনসিংহের ৫০০ বছরের পুরোনো সেনেরচর

reporter ​আরিফ রববানী
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ

ব্রহ্মপুত্র নদের তীব্র নদীভাঙনে চরম হুমকিতে পড়েছে ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের ঐতিহ্যবাহী ও জনবহুল সেনেরচর গ্রাম। গত কয়েক বছর ধরে অব্যাহত ভাঙনে বহু ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে বর্ষা মৌসুম শুরু হওয়ায় নদের পানির তীব্র স্রোতে নদীভাঙন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে।

​স্থানীয় অধিবাসীরা জানান, প্রায় ৫০০ বছরের পুরোনো এই ঐতিহাসিক গ্রামটি যদি দ্রুত রক্ষায় কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তবে এটি মানচিত্র থেকে সম্পূর্ণ হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রতি মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। ভাঙন আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন গ্রামের হাজার হাজার মানুষ।

​ভাঙন প্রতিরোধে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।
​আবেদনে অধিবাসীরা উল্লেখ করেন, সেনেরচরকে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা করতে অবিলম্বে সেনেরচর নামাপাড়া মসজিদ হতে সেনেরচর মো: আজিম উদ্দিনের বাড়ি পর্যন্ত এলাকায় স্থায়ী সিসি ব্লক বা জিওব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে কার্যকরী টেকসই বাঁধ নির্মাণ করা প্রয়োজন।

​এ বিষয়ে সেনেরচর গ্রামের স্থায়ী বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত আশু হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন, যাতে ভিটেমাটি হারিয়ে হাজারো পরিবারকে গৃহহীন হতে না হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com