1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎নিয়ামতপুরে ১৭ মাসের শিশু আবু সাইদকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কোটি টাকার সিন্ডিকেটের কবলে রামেক! চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গাজীপুরের কোনাবাড়ি সেটেলমেন্ট অফিসে সেবাগ্রহীতাদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের দুর্ভোগের প্রতীক চকরিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, দ্রুত সংস্কারের দাবি সিদ্ধিরগঞ্জে পোশাককর্মী সাদিয়া হত্যায় প্রেমিক রাজ্জাক গ্রেপ্তার ও স্বীকারোক্তি ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকির মুখে ময়মনসিংহের ৫০০ বছরের পুরোনো সেনেরচর ‎নিয়ামতপুরে ১৭ মাসের শিশু আবু সাইদকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা নির্বাচিত বিচার নয়, সবার জন্য সমান জবাবদিহিতা চাই; মো. মঞ্জুর হোসেন ঈসা, চেয়ারম্যান- বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের গভীর শোক গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে

‎নিয়ামতপুরে ১৭ মাসের শিশু আবু সাইদকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

reporter ‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ

‎নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ১৭ মাস বয়সী একমাত্র পুত্রসন্তান আবু সাইদকে বিষপান করিয়ে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মা। এ ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

‎নিহত শিশু আবু সাইদ (১৭ মাস) পশ্চিম মীরাপাড়া গ্রামের হারুন রশিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন দুপুরের কোনো একসময় সাহিদা নামে ওই গৃহবধূ প্রথমে নিজের শিশু পুত্র আবু সাইদকে বিষপান করান। পরে তিনি নিজেও বিষপান করেন।

‎পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসক ১৭ মাস বয়সী শিশু আবু সাইদকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় সাহিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

‎খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেলেও প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com