1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বান্দরবানে পার্বত্য সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জে ফ্যাসিস্ট আঃ লীগের অন্যতম দোসর মুনিরের বিরুদ্ধে সীমাহীন অভিযোগ উঠেছে বান্দরবানে পার্বত্য সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। বান্দরবানে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। সবুজ বাউফল গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে সহস্রাধিক গাছের চারা গাজীপুরে ‘গৌরবের জুলাই-২০২৬’ শীর্ষক আলোচনা বান্দরবানে আলীকদমের নতুন উদ্যোক্তার বাগানে অনাকাঙ্ক্ষিত হামলা। মোহনপুরে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়ার সংবাদ ঘোষণা পত্রিকায় প্রকাশ হওয়ায় শিশু দুটিকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি ডিএনসির অভিযানে উদ্ধার ২টি টাপেন্টাডল ট্যাবলেট

বান্দরবানে পার্বত্য সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

reporter সাইফুল্লাহ ছিদ্দিকী
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ নির্ভর করছে শান্তি, নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষনের উপর

গত ২২জুলাই/২৬ (বুধবার) বান্দরবান জেলা সদরের হিলভিউ কনভেনশন হলে দৈনিক দেশ বর্তমান, জাগো জনতা, হ্যালো বাংলা, দৈনিক বান্দরবান বার্তা এর যৌত উদ্যেগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রনের জন্য আইনের প্রয়োগ জোরদার, উন্নয়ন কাজে সমন্বয় সাধন, পাহাড়ী নদীগুলোকে ড্রেজিং করা, পাহাড়ী বাঙ্গালীর মধ্যে বৈষম্য দুর করার পক্ষে মতামত ব্যক্ত করেন। তাদের মতে পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ নির্ভর করছে শান্তি, নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষনের উপর। তারা পার্বত্য জনপদের উন্নতির জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। তথাকথিত পার্বত্য চুক্তিকে একটি সন্ত্রাসী সংগঠনের সাথে সরকারের কালোচুক্তি বলে অবিহিত করেন।
পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে আন্ত মন্ত্রনালয়ের যৌথ সভা করে সিদ্দান্ত নেয়ার আহ্বান জানান। এছাড়াও উপজাতীদের পাশাপাশি বাঙ্গালীদের প্রতি সুষম নজর দেয়ার দাবী জানান।

পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সংঘাতময় পরিস্থিতি মোকাবেলা এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও ভুমি ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উক্ত আলোচনা সভায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত হন।

সভায় মিডিয়া পার্টনার ছিলেন সকালের সময়, পার্বত্য বানী, বার্তা টুডে, চ্যানেল সি এইচ টি, চট্টগ্রাম সারাদিন, সময়ের নিউজ ও নোঙ্গর।

এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমীর এস এম আব্দুস ছালাম আজাদ, জেলা আইনজীবি সমিতির সেক্রেটারী এড. আবু জাফর, ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি সাংবাদিক এ এইচ এ ফারুক, সম্পৃতি ঐক্য জোট চেয়ারম্যান ইঞ্জিনিয়ার থোয়াই মং চাক, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো: ওসমান গনি, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মুজিবুর রশিদ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী মিনারুল হক, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা সভাপতি মও: আবুল কালাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল,
সভাপতির বক্তব্য রাখেন দৈনিক দেশ বর্তমান এর সম্পাদক শাহরিয়ার আমিন।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com