1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সবুজ বাউফল গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে সহস্রাধিক গাছের চারা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জে ফ্যাসিস্ট আঃ লীগের অন্যতম দোসর মুনিরের বিরুদ্ধে সীমাহীন অভিযোগ উঠেছে বান্দরবানে পার্বত্য সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। বান্দরবানে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। সবুজ বাউফল গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে সহস্রাধিক গাছের চারা গাজীপুরে ‘গৌরবের জুলাই-২০২৬’ শীর্ষক আলোচনা বান্দরবানে আলীকদমের নতুন উদ্যোক্তার বাগানে অনাকাঙ্ক্ষিত হামলা। মোহনপুরে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়ার সংবাদ ঘোষণা পত্রিকায় প্রকাশ হওয়ায় শিশু দুটিকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি ডিএনসির অভিযানে উদ্ধার ২টি টাপেন্টাডল ট্যাবলেট

সবুজ বাউফল গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে সহস্রাধিক গাছের চারা

reporter মোঃ রুবেল হোসেন
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ

পরিবেশ রক্ষা ও সবুজ বাউফল গড়ার লক্ষ্যে পটুয়াখালীর বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে সহস্রাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাউফল পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ূন কবির শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

এ সময় তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থীরা যদি নিজ নিজ বাড়িতে একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে অচিরেই বাউফল আরও সবুজ ও বাসযোগ্য জনপদে পরিণত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মো. ফিরোজ খান, পটুয়াখালী জেলা জাসসের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, বাউফল উপজেলা শ্রমিক দলের সভাপতি হাসান মাহমুদ মঞ্জু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহানসহ শিক্ষকবৃন্দ।

প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ রোপণ ও পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।

স্থানীয়রা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com