1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাদক ও গণউপদ্রব রুখতে রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নির্বাচিত বিচার নয়, সবার জন্য সমান জবাবদিহিতা চাই; মো. মঞ্জুর হোসেন ঈসা, চেয়ারম্যান- বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের গভীর শোক গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে মাদক ও গণউপদ্রব রুখতে রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান চরকালেখান ইউনিয়নে জয়ন্তী নদীর ভয়াবহ ভাঙন, হুমকিতে বিদ্যালয়-ইউপি ভবন-হাটবাজার ‎ইতালিতে পাঠানোর প্রলোভনে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, মানবপাচারের অভিযোগে দম্পতি গ্রেফতার ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানিতে মানুষের স্বস্তি, ভিড় বাড়ছে সহায়তা প্রত্যাশীদের লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা জুলহাস গ্রেফতার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ নির্বাচিত বিচার নয়, সবার জন্য সমান জবাবদিহিতা চাই

মাদক ও গণউপদ্রব রুখতে রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান

reporter মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১:২২ অপরাহ্ণ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি, মাদকসেবী ও গণউপদ্রবকারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে।বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী এবং জনশৃঙ্খলা বিনষ্ট ও গণউপদ্রব সৃষ্টির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অভিযান চলাকালে তাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন।রাঙ্গামাটিতে মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কোতয়ালী থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ নির্মূলে সচেতন নাগরিকদের সহযোগিতাও আমাদের প্রয়োজন।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৮ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। জেলা পুলিশের পক্ষ থেকে মাদক ও অপরাধমুক্ত রাঙ্গামাটি গড়ে তুলতে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com