1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎ইতালিতে পাঠানোর প্রলোভনে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, মানবপাচারের অভিযোগে দম্পতি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নির্বাচিত বিচার নয়, সবার জন্য সমান জবাবদিহিতা চাই; মো. মঞ্জুর হোসেন ঈসা, চেয়ারম্যান- বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের গভীর শোক গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে মাদক ও গণউপদ্রব রুখতে রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান চরকালেখান ইউনিয়নে জয়ন্তী নদীর ভয়াবহ ভাঙন, হুমকিতে বিদ্যালয়-ইউপি ভবন-হাটবাজার ‎ইতালিতে পাঠানোর প্রলোভনে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, মানবপাচারের অভিযোগে দম্পতি গ্রেফতার ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানিতে মানুষের স্বস্তি, ভিড় বাড়ছে সহায়তা প্রত্যাশীদের লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা জুলহাস গ্রেফতার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ নির্বাচিত বিচার নয়, সবার জন্য সমান জবাবদিহিতা চাই

‎ইতালিতে পাঠানোর প্রলোভনে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, মানবপাচারের অভিযোগে দম্পতি গ্রেফতার

reporter ‎মোঃ রেজাউল করিম
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ

‎ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ৩৬ লাখ টাকা আত্মসাৎ এবং মানবপাচারের অভিযোগে মাদারীপুর সদর উপজেলার কুমারটেক এলাকার বাসিন্দা দবির আকন ও তার স্ত্রী লাকি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলায় দোলা আক্তার ও আজবির আকনের নামও আসামি হিসেবে উল্লেখ রয়েছে।
‎মামলা ও আদালত সূত্রে জানা যায়, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ভুক্তভোগীকে ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দেন অভিযুক্তরা। এ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট প্রায় ৩৬ লাখ টাকা গ্রহণ করা হয়। তবে ইতালিতে পাঠানোর পরিবর্তে প্রতারণার মাধ্যমে তাকে লিবিয়ায় পাঠানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
‎অভিযোগে আরও বলা হয়, লিবিয়ায় পৌঁছানোর পর ভুক্তভোগীকে প্রায় ১১ মাস আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ সময় তার পরিবারের কাছ থেকে আরও অর্থ আদায়ের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়।
‎পরবর্তীতে কোনোভাবে দেশে ফিরে এসে ভুক্তভোগী অভিযুক্তদের কাছে টাকা ফেরত চাইলে তারা টাকা না দিয়ে উল্টো ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন। এরপর বাধ্য হয়ে ভুক্তভোগী মাদারীপুরের বিশেষ মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
‎আদালতের নির্দেশে মামলার আইনি কার্যক্রম শুরু হলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান দুই আসামি দবির আকন ও লাকি বেগমকে গ্রেফতার করে আদালতে হাজির করে। পরে আদালত তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
‎সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com