বরিশালের মুলাদী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর নয়ঘর এলাকায় মাদক বহন করতে অস্বীকৃতি জানানোয় সাইদুল মোল্লা (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটে এ ঘটনা ঘটে। আহত সাইদুল মোল্লা দড়িচর নয়ঘর এলাকার ছত্তার মোল্লার ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ভুক্তভোগী সাইদুল মোল্লা অভিযোগ করে জানান, তিনি তার এক প্রতিবেশীর মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে হাবিবুল রাড়ীর ছেলে শুক্কুর রাড়ী (৪৫) তাকে জোরপূর্বক মাদকের একটি পুটলা (প্যাকেট) প্যাদার হাটে পৌঁছে দিতে বলেন। বিনিময়ে আমাকে ১হাজার টাকা দিবে বলেও প্রস্তুাব দেয় এতে আমি রাজি না হওয়ায় শুক্কুর রাড়ী আমার ওপর ক্ষিপ্ত হন।
পরবর্তীতে শুক্কুর রাড়ীর বাড়ির সামনে পৌছালে সে রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারী লাঠি দিয়ে পিটিয়ে আমাকে জখম করে এবং মোটরসাইকেলটি ভাংচুর করে তার জিম্মায় রেখে দেয়। পরে আমার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে সাইদুল মোল্লা আরও জানান, হামলাকারীর বিরুদ্ধে মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে শুক্কুর রাড়ীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।