1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাস ও চাঁদাবাজ রৌশন ও সাজ্জাদ গংদের গ্রেফতারের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন মুলাদীতে মাদক বহন করতে রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে জখম ও মটর সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ফ্যামিলী কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গিকার, কেউই উন্নয়ন বঞ্চিত হবে না। গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: এরপর কী হবে? ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের মৌলভীবাজারের বেকার যুবকদের জন্য সুখবর: এআই প্রশিক্ষণে আবেদন শুরু, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি

গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে

reporter নিজস্ব প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় চলমান ভূমি জরিপ (সেটেলমেন্ট) কার্যক্রমকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্ট তসদিক ক্যাম্পে দায়িত্ব পালনকারী পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষকে হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় প্রায় পাঁচটি স্থানে মৌজাভিত্তিক ভূমি জরিপ কার্যক্রম চলছে। এ সুযোগে কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র সক্রিয় হয়ে ওঠার অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, জমির শ্রেণিগত জটিলতা, কাগজপত্রের ত্রুটি কিংবা অন্যান্য কারণ দেখিয়ে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। অর্থ দিতে অস্বীকৃতি জানালে ফাইল আটকে রাখা, কাজ বিলম্বিত করা এবং বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগও উঠেছে।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, এসব অনিয়মে পেশকার হেলাল উদ্দিনের সম্পৃক্ততা রয়েছে এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল ভূমি জরিপ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত, দালালচক্র নির্মূল এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com