1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুক্তির ডাক ২৪ ডট কম-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ের কৃতি সন্তান অলিউর রহমান আপেল পেট্রোবাংলার চেয়ারম্যান অটিজম স্পেক্ট্রাম ডিজওর্ডার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে হায়দার হাওলাদার সহকারী সম্পাদক নির্বাচিত রামগঞ্জের ভোলাকোটে ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ রাজপথের লড়াকু সৈনিক গুলিবিদ্ধ ৩ বার, ICU থেকে ফিরে আবার রাজপথে, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ার হোসেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আব্দুস সালামকে দেখতে চায় তৃণমূল রাজশাহী-নওগাঁ মহাসড়কের ত্রিমোহনী মোড়ে আবারও সড়ক দুর্ঘটনা, আহত ২ বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময় নূর ডায়াগনস্টিক সেন্টারে সেবার মান নিশ্চিত ও সিরিয়াল বিড়ম্বনা নিরসনের আশ্বাস

মুক্তির ডাক ২৪ ডট কম-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ

অনলাইন নিউজ পোর্টাল মুক্তির ডাক ২৪ ডট কম-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ৭ নভেম্বর ঢাকার একটি রেস্তরায় কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে। দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে।

পত্রিকার সম্পাদক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা টিভির পরিচালক মির শামস্ শান্তুনু, সাংবাদিক ফেরদৌস আহমেদ ভূইয়া,জিলানী মিল্টন,হাসানুজ্জামান,জাহিদুল ইসলাম শিশির,রতন বালো,মনজুরুল আলম মুকুল, খোন্দকার এরফান আলী বিপ্লব, দার্শনিক আবু মহি মুসা,ঢাকা প্রেসক্লাবের সেক্রেটারী সাদেক মাহমুদ পাভেল,জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল হোসেন রবি,প্রতিবাদী কবি,সাংবাদিক,মানবাধিকার কর্মী ও সংগঠক মো. সাহিদুল ইসলামসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

”নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ” শ্লোগান নিয়ে ৭ নভেম্বর-২০২৩ তারিখে যাত্রা শুরু করে নিউজ পোর্টালটি। সম্পাদক এর দায়িত্ব পালন করছেন আতিকুর রহমান।

সূচনালগ্ন থেকে মুক্তির ডাক ২৪ ডট কম শ্লোগানের সাথে তাল রেখে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থেকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট রয়েছে। দল,মত,ধর্ম,বর্ণ ভেদাভেদের উর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে পাঠকের কাছে তথ্য উপস্থাপন করে যাচ্ছে। আগামী দিনেও নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট থাকবে বলে উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com