1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হামদর্দ প্লাটিজেন-এর সৌজন্যে সপ্তাহব্যাপি ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন’ শুরু। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সামাজিকযোগাযোগ মাধ্যমে মর্যাদা ক্ষুন্ন হওয়ায় আগৈলঝাড়া যুবদল নেতার সংবাদ সম্মেলন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: উল্লাপাড়ায় প্রথম উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন ডিমলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সের দাবি যুবসমাজ রক্ষায় কঠোর অভিযানের আহ্বান চকবাজারে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা কথিত সংগঠক মাইকেলসহ ৯ জন গ্রেপ্তার, উদ্ধার ৪টি দেশীয় অস্ত্র শিবালয়ে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বসতভিটা ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ নিখোঁজের দুইদিন পর আশুলিয়ায় বংশী নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত: সহ-সাংগঠনিক সম্পাদক হলেন – স্বপন খান আদমদীঘিতে টাপেন্টাডলসহ আটক ১ শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ

হামদর্দ প্লাটিজেন-এর সৌজন্যে সপ্তাহব্যাপি ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন’ শুরু।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ

ঢাকাসহ দেশব্যাপি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে হামদর্দ প্লাটিজেন-এর সৌজন্যে পরিচালনা করছে ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন’। সপ্তাহব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। হামদর্দের সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন এবং মার্কেটিং অধ্যাপক কামরুন নাহার হারুনের পরিকল্পনা ও নির্দেশনায় উভয় বিভাগের একঝাঁক উদ্যমী কর্মীর অংশগ্রহণে ঢাকার বিভিন্ন প্রান্তে এটি পরিচালিত হচ্ছে।

পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং মার্কেটিং বিভাগের পিএমটি সেকশন, ই-বিজনেস, এমআইএস টিম, ইন্টারন্যাশনাল বিজনেসসহ বিভিন্ন টিম ও সেকশনের অংশগ্রহণে এতে হামদর্দের অভিজ্ঞ হাকীম এবং ঢাকা মেট্রো এরিয়ার বিভিন্ন জোনের ফিল্ডফোর্স সার্বিক সহযোগিতা প্রদান করছে। প্রথম দিন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল ও খিলগাঁও সবুজবাগ এরিয়ায় এ কার্যক্রম পরিচালিত হয়। হাসপাতালে আগত রোগী, স্বজন ও চিকিৎসকদের তথ্যবহুল লিফলেট ও বিভিন্ন সামগ্রী দেয়া হয়। ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্ল্যাটিলেট ঘাটতি দূর করতে হামদর্দের প্ল্যাটিজেন এর কার্যকারিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুস্তাফিজুর রহমান ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান এবং এ ধরনের উদ্যোগের জন্য হামদর্দ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

হামদর্দ কর্মীরা বিভিন্ন ডোবা ও জলাশয়ে ভাসমান লার্ভা নষ্ট করতে চুনের পানি ছিটানো এবং সিটি করপোরেশনের সহযোগিতায় ফগার ম্যাশিন দিয়ে মশা নিধন কাজে অংশ নেন। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন জনসমাগম স্থলে এ ক্যাম্পেইন চলছে। অংশগ্রহণকারীরা জানায়, জনসাধারনের মাঝে সচেতনতা তৈরি করতে পারলেই এটি স্বার্থক হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com