1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে উদযাপিত হবে পবিত্র শবে বরাত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সামাজিকযোগাযোগ মাধ্যমে মর্যাদা ক্ষুন্ন হওয়ায় আগৈলঝাড়া যুবদল নেতার সংবাদ সম্মেলন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: উল্লাপাড়ায় প্রথম উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন ডিমলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সের দাবি যুবসমাজ রক্ষায় কঠোর অভিযানের আহ্বান চকবাজারে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা কথিত সংগঠক মাইকেলসহ ৯ জন গ্রেপ্তার, উদ্ধার ৪টি দেশীয় অস্ত্র শিবালয়ে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বসতভিটা ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ নিখোঁজের দুইদিন পর আশুলিয়ায় বংশী নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত: সহ-সাংগঠনিক সম্পাদক হলেন – স্বপন খান আদমদীঘিতে টাপেন্টাডলসহ আটক ১ শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে উদযাপিত হবে পবিত্র শবে বরাত

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

বাংলাদেশের আকাশে গতকাল সোমবার কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ ২০ জানুয়ারি মঙ্গলবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল ২১ জানুয়ারি বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

গতকাল সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন।

১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, প্রধান তথ্য অফিসার মোঃ নিজামুল কবীর, উপ-ওয়াকফ প্রশাসক মোঃ আকবর হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর মাওলানা সৈয়দ মোঃ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ জহিরুল ইসলাম মিয়া, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবদুল্লাহ ফারুক ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার উপাধ্যক্ষ আবদুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com