1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিএনসিসি ও আইসিটি ডিভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

ডিএনসিসি ও আইসিটি ডিভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ

নাগরিক সেবা প্লাটফর্মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি সেবা ইন্টিগ্রেশনের লক্ষ্যে ডিএনসিসি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মধ্যে সোমবার ১০ নভেম্বর সকালে রাজধানীর আগারগাঁও আইসিটি ভবনে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
ডিএনসিসির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কর্পোরেশনের সচিব মোহাম্মদ আসাদুজ্জামান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে স্বাক্ষর করেন যুগ্মসচিব মোঃ মজিবর রহমান।প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “সরকারি সেবায় দুর্নীতি রোধ এবং নাগরিক সুবিধা বাড়াতে ডিজিটাল সেবার বিকল্প নেই। নাগরিক সেবা ডিজিটাইজেশনের মাধ্যমে হিউম্যান ইন্টারেকশন কমিয়ে আনলে মানুষ দ্রুত ও ঝামেলামুক্তভাবে সেবা গ্রহণ করতে পারবে। আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর সরকারি সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করে তুলবে।”বর্তমানে “নাগরিক সেবা” প্লাটফর্মের মাধ্যমে রাজধানীতে ৬টি কেন্দ্র থেকে মোট ৪৬৫টি সরকারি সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ভূমি সেবা, জন্ম ও মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট সেবা, বিআরটিএ সেবা এবং বিভিন্ন ভাতার আবেদন সেবা উল্লেখযোগ্য।নতুন এই সমঝোতা স্মারকের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সম্পর্কিত সেবাগুলো নাগরিক সেবা প্লাটফর্মে অন্তর্ভুক্ত হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিশ্বাস করে, এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী আরও দ্রুত, কার্যকর ও স্বচ্ছ নাগরিক সেবা পাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com