1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া কৃষকের সুবিধার্থে খাল খননের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান: নাটোরে হুইপ দুলু

নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু

reporter নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের মাঝে সরকারি ভাতা প্রদানের বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নাগরপুর মহিলা কলেজে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের সাংসদ রবিউল আওয়াল লাভলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাগরপুর শাখার সভাপতি মো. আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা। এ সময় নাগপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইমাম, মোয়াজ্জিম ও খাদেমরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com