1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া কৃষকের সুবিধার্থে খাল খননের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান: নাটোরে হুইপ দুলু

কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ

reporter নুরুল ইসলাম সুমন
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ

কক্সবাজার পৌর মহিলা দলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট রাবেয়া সুলতানা এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী খুরশিদা আলম মুন্নীর নেতৃত্বে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত অসহায় নারীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত নারীদের হাতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বিশেষ করে অসহায় নারী ও শিশুদের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় মহিলা দলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণের এ উদ্যোগ প্রশংসনীয়। তারা বলেন, দুর্যোগের সময় এমন মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে সহায়ক হয়েছে। একই সঙ্গে তারা সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সকলকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com