1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আব্দুস সালামকে দেখতে চায় তৃণমূল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জে ফ্যাসিস্ট আঃ লীগের অন্যতম দোসর মুনিরের বিরুদ্ধে সীমাহীন অভিযোগ উঠেছে বান্দরবানে পার্বত্য সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। বান্দরবানে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। সবুজ বাউফল গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে সহস্রাধিক গাছের চারা গাজীপুরে ‘গৌরবের জুলাই-২০২৬’ শীর্ষক আলোচনা বান্দরবানে আলীকদমের নতুন উদ্যোক্তার বাগানে অনাকাঙ্ক্ষিত হামলা। মোহনপুরে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়ার সংবাদ ঘোষণা পত্রিকায় প্রকাশ হওয়ায় শিশু দুটিকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি ডিএনসির অভিযানে উদ্ধার ২টি টাপেন্টাডল ট্যাবলেট

দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আব্দুস সালামকে দেখতে চায় তৃণমূল

reporter নান্নু মিয়া
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির রাজনীতিতে এক বিশ্বস্ত ও পরীক্ষিত মুখের নাম জনাব মোঃ আব্দুস সালাম। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের রাজপথে যিনি নিজের সততা, বিনয় এবং ক্লিন ইমেজের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

​বিগত আওয়ামী শাসনমালের কঠিন সময়েও তিনি ছিলেন রাজপথের অকুতোভয় সৈনিক। দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে প্রায় ২৭টিরও বেশি মিথ্যা ও ভিত্তিহীন মামলার মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘদিন কারাবাস ভোগ করতে হয়েছে তাকে। শুধু তা-ই নয়, তৎকালীন স্থানীয় প্রশাসন ও তৎকালীন ক্ষমতাসীনদের প্রাণনাশের হুমকি ও নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি নীতি ও আদর্শ থেকে একচুলও সরে যাননি। রাজপথের লড়াই-সংগ্রামে সব সময় অনড় থেকেছেন।

​তৃণমূলের নেতাকর্মীদের মতে, দৌলতপুর উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করতে হলে আব্দুস সালামের মতো পরীক্ষিত নেতৃত্বের বিকল্প নেই।

​দলীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগে তিনি মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য এবং দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

​দৌলতপুর উপজেলা বিএনপির আগামী কমিটিতে রাজপথের এই ত্যাগী ও সংগঠককে সাধারণ সম্পাদক পদে দেখতে চান স্থানীয় তৃণমূলের সকল স্তরের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, দল তার দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের সঠিক মূল্যায়ন করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com