কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই কর্মসূচিকে কেন্দ্র করে গাজীপুর মহানগরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় নেতাকর্মীরা রাস্তার দুই পাশে উপচে পড়া ভিড় নিয়ে তাকে স্বাগত জানানোর জন্য অবস্থান নেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নেতাকর্মীদের মাঝে আনন্দের আবহ দেখা যায়।
গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. ইমরান রেজা, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের সদস্য সচিব এস. এম. আজিজুল ইসলাম, আহ্বায়ক মোহাম্মদ নাজমুল আলমসহ গাজীপুর মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে নেতাকর্মীরা তারেক রহমানকে শুভেচ্ছা জানান। নতুন বছরের এই শুভক্ষণে তারা দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।