1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
রাজবাড়ীতে মাদক মামলার সাবেক ইউপি সদস্য অহেদ খান ও তার স্ত্রী গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফটিকছড়ি র নাজিরহাটে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, ১০ দিনের কারাদণ্ড বগুড়ায় ৮ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম কালকিনিতে এক হাজার গাছের চারা বিতরণ প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধিতে বিরলে সমন্বয় সভা চকরাজাপুরের দুর্গত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনার ত্রাণ বিতরণ মানুষের সুখে-দুঃখে পাশে মামুন, কৈয়ারবিলে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তৃণমূলের আস্থা এডিপির অর্থায়নে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার ছাতকের আলোচিত স্বপন মিয়া ঢাকায় গ্রেপ্তার প্রেসিডেন্ট জিয়ার অবদান যেভাবে ভুলে যান শেখ হাসিনা–ফিরোজ মোহাম্মদ লিটন

রাজবাড়ীতে মাদক মামলার সাবেক ইউপি সদস্য অহেদ খান ও তার স্ত্রী গ্রেফতার

reporter আল আমিন খোকন,  রাজবাড়ী 
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ

রাজবাড়ীতে তিনটি মাদক মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) পলাতক আসামি ও সাবেক ইউপি সদস্য মো. অহেদ খান (৫৫) এবং তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানা পুলিশ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃত অহেদ খান রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোকছেদ খানের ছেলে। তিনি স্থানীয় বসন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন।রাজবাড়ী সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, অহেদ খান দীর্ঘদিন ধরে তিনটি মাদক মামলায় আদালতের পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।এ ছাড়া এই অভিযানে অহেদ খানের স্ত্রী লাইলী বেগমকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইলী বেগমের বিরুদ্ধেও একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারের পর রোববারই যথাযথ পুলিশ প্রহরায় তাদের রাজবাড়ী জেলা আদালতে পাঠানো হয়েছে।সাবেক এই জনপ্রতিনিধি ও তার স্ত্রীর গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে আসে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com