1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজধানী ঢাকা মহিলা বাসে পুরুষ যাত্রী আবুল মনসুর সাজু চৌধুরী: কানাইঘাটের জনসম্পৃক্ত এক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব হালুয়াঘাট সীমান্ত এলাকায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ কুস্তি: মোবাইল ও মাদকে আসক্ত যুবসমাজ, রয়েছে মাঠের অভাব ছয়মাইলে পুকুরে ‘দশমিনা এক্সপ্রেস’, প্রাণে বাঁচলেন যাত্রীরা অন্য পুরুষের সঙ্গে স্ত্রী উধাও দুই মেয়েকে নিয়ে হুমকির মুখে প্রবাসী পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলায়/ রায়গঞ্জ মহকুমায়  ১ জন বাংলাদেশি নিহত সাত তলার নকশা, দুই তলার ভবন, তাতেও নেই পরিচালকের কক্ষ র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান

reporter শফিক, বগুড়া
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেছেন।শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তিনি ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে উপস্থিত হয়ে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান মানিকপোটল দাখিল মাদরাসায় যান। সেখানে তিনি শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন।পরে মানিকপোটল দাখিল মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

বক্তব্যে তিনি দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে দেশের মানুষের জীবনযাত্রার নানা সমস্যার কথা তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের মানুষ বর্তমানে ভালো নেই। দেশের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে।” বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে বিদ্যুৎ যায় না, বরং মাঝে মাঝে আসে।”

বক্তব্যের একপর্যায়ে তিনি আবারও শহীদ আব্দুল মালেকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান, নায়েবে আমীর আব্দুল বাসেত, ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি আব্দুল করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com