বগুড়া মহানগর সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনায় নগরীর ৮ নম্বর ওয়ার্ডের সেউজগাড়ি পালপাড়া এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় সেউজগাড়ি পালপাড়া ইসকন মন্দিরের সামনে থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এ সময় এলাকার বিভিন্ন অলি-গলি ও ড্রেন থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টরা অংশ নেন। নগরীর পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী রাখতে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কার্যক্রমের বিষয়ে মোঃ সোলায়মান আলী, সাংগঠনিক সম্পাদক, বগুড়া মহানগর বিএনপি ও সভাপতি, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।