1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নেত্রকোনায় জাল এনআইডি তৈরির অভিযোগে যুবক গ্রেফতার - দৈনিক ঘোষণা

নেত্রকোনায় জাল এনআইডি তৈরির অভিযোগে যুবক গ্রেফতার

reporter নিজস্ব প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ

নেত্রকোনায় জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে রবিউল ইসলাম রনি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নেত্রকোনা পৌরসভার পুরাতন কোর্ট রোডের দত্ত মার্কেট এলাকায় ‘সিদ্দিক কর্ণার ভ্যারাইটিজ স্টোর’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রবিউল ইসলাম রনি টাঙ্গাইলের মধুপুর থানার গাংগাইর গ্রামের মো. রফিকুল ইসলাম ও মোছাঃ রুমা ইসলামের ছেলে।জেলা গোয়েন্দা শাখা পুলিশ জানায়, পুলিশ সুপারের সরাসরি দিকনির্দেশনায় এসআই মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময় রনির দেহ তল্লাশি করে A-4 কাগজে প্রিন্ট করা ৭টি জাল জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। এসব এনআইডিতে ভিন্ন ভিন্ন নাম, পিতার নাম, জন্মতারিখ ও আইডি নম্বর ব্যবহার করা হলেও একই ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া এনআইডির পেছনের অংশের আরও ৬টি প্রিন্ট কপি উদ্ধার করা হয়, যেগুলোতেও ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করা হয়েছে।
অভিযানে একটি ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

পুলিশের দাবি, ওই মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি নম্বরে জালিয়াতির মাধ্যমে তৈরি করা ৮০টি ভুয়া জাতীয় পরিচয়পত্রের সফটকপি পাঠানোর তথ্য পাওয়া গেছে। এসব এনআইডিতে ভিন্ন ভিন্ন আইডি নম্বর ও ঠিকানা থাকলেও একই ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে।জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে রবিউল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com