রাজশাহীর বাঘা উপজেলার ৭ নম্বর চকরাজাপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু সাইদ চাঁদ।
এ সময় তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সম্মানিত আহ্বায়ক ও বাঘা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ত্রাণ সামগ্রী পেয়ে অসহায় পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন।