গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে সমাজসেবক, শিক্ষানুরাগী ও তরুণদের প্রিয় মুখ মোঃ আইয়ুব আলীকে দেখতে চান এলাকাবাসী। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসীর মতে, মোঃ আইয়ুব আলী একজন সদা হাস্যোজ্জ্বল ও মানবিক গুণসম্পন্ন মানুষ। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা করা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় যুবসমাজের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণেও তার রয়েছে নানা পরিকল্পনা। তিনি নির্বাচিত হলে এলাকার বেকার যুবক-যুবতীদের বিভিন্ন কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে তোলার ওপর তিনি গুরুত্ব দিতে চান।
এছাড়া এলাকার কিশোর ও তরুণদের সুস্থ বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধি করার কথাও বলেছেন মোঃ আইয়ুব আলী। তার মতে, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই।
৪৭ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মোঃ আইয়ুব আলী বলেন, এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সেবার মানোন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে চান। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সমস্যা ও চাহিদা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এলাকাবাসীর ভাষ্য, জনপ্রতিনিধি এমন একজন হওয়া উচিত যিনি সাধারণ মানুষের কথা শুনবেন, বিপদে পাশে দাঁড়াবেন এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। তাদের দাবি, মোঃ আইয়ুব আলীর সামাজিক কর্মকাণ্ড, মানবিকতা ও তরুণদের নিয়ে তার পরিকল্পনা বিবেচনায় নিয়ে তাকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখতে চান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, মোঃ আইয়ুব আলী কাউন্সিলর নির্বাচিত হলে জনগণের সঙ্গে সমন্বয় করে একটি পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও আধুনিক ৪৭ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন