1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কমলগঞ্জে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা পীরগঞ্জে সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার ঘাটাইল প্রেস ক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন নড়াইলে বৃদ্ধ নারী ‘ধর্ষণের চেষ্টা প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক, দুর্গাপুরে মাদরাসাছাত্রের মৃত্যু নাখালপাড়া হোসেন উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর সাথে অগ্রদূত সংস্থার দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন অধ্যাপক ড. মো. আলী হোসেনের বিরুদ্ধে গবেষণা জালিয়াতির অভিযোগ: তদন্তের দাবি মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী

ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড

reporter মাসুদ রান, ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে মোঃ মমিন ইসলাম (২৫) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের ভূল্লী বাজার চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন। দণ্ডপ্রাপ্ত মমিন ইসলাম ভূল্লী উপজেলার বড়বালিয়া (দারাপাড়া) গ্রামের মোঃ সবের আলীর ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে ভূল্লী বাজার চৌরাস্তা এলাকায় মমিন ইসলাম মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করছিলেন। এতে জনসাধারণের স্বাভাবিক চলাচল ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে তাকে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের বিষয়টি উপস্থাপন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মমিন ইসলামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালতের রায় অনুযায়ী তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন বলেন, “মাদক সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com