1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জামালপুর সদরে প্রশাসনের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কক্সবাজারে ডাম্পার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত  সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট—চৌদ্দগ্রামে এক দিনে ৩ মৃত্যু লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার পটুয়াখালীতে ‘নারিকেল বাগান প্রকল্পের’ উদ্বোধন শিবালয়ের তেওতায় মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে যুবসমাজের সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল বিসিকে সিলগালা গুদাম থেকে ২ কোটি টাকার জব্দ মালামাল গায়েব,তদন্তে কতৃপক্ষ রাঙ্গাবালীতে সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ ছাতকে চাঁদাবাজ রনি কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে দুইগ্রামের সংবাদ সম্মেলন আন্তর্জাতিক যুব দিবসে নারায়ণগঞ্জে জামায়াতের যুব বিভাগের র‍্যালি বিশ্ব হাতি দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

জামালপুর সদরে প্রশাসনের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

reporter ​ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ

​জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩৪টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গত ​১২ আগস্ট বুধবার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। এ সময় তাঁর সাথে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

​প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পন্ডিতপাড়া এলাকার মজিবর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ এই জালগুলো উদ্ধার করা হয়। তবে মোবাইল কোর্ট পরিচালনার সময় অভিযানের টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

​মৎস্য সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য, মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সহযোগিতায় র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি চৌকস দল অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com