1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ কুলিয়ারচরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার কক্সবাজারে ডাম্পার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত  সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট—চৌদ্দগ্রামে এক দিনে ৩ মৃত্যু লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার পটুয়াখালীতে ‘নারিকেল বাগান প্রকল্পের’ উদ্বোধন শিবালয়ের তেওতায় মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে যুবসমাজের সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল বিসিকে সিলগালা গুদাম থেকে ২ কোটি টাকার জব্দ মালামাল গায়েব,তদন্তে কতৃপক্ষ রাঙ্গাবালীতে সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ ছাতকে চাঁদাবাজ রনি কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে দুইগ্রামের সংবাদ সম্মেলন

লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন,রংপুর 
calendar প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ

লালমনিরহাটের আদিতমারীতে জুয়া খেলার প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামের (৩৫) ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. রহিদুল ইসলামকে (৪৫) ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিল থানাধীন নয়াটোলায় জনৈক জামাল সাহেবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রহিদুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া (সিঙ্গমারী) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
র‌্যাব জানায়, আদিতমারীর গন্ধমরুয়া এলাকায় রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। শিক্ষক আরিফুল ইসলাম এলাকায় জুয়া বন্ধে সচেতনতা তৈরি এবং সংশ্লিষ্টদের জুয়া থেকে বিরত থাকার জন্য বিভিন্ন সময় নিষেধ করতেন। জুয়া বন্ধ না করলে বিষয়টি পুলিশকে জানানোর কথাও তিনি বলেছিলেন।
এর জেরে গত ১ আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় গত ২ আগস্ট আহত শিক্ষকের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
র‌্যাব-১৩-এর সিপিএসসি, রংপুর ও র‌্যাব-৩-এর সিপিসি-২, মগবাজার, ঢাকার যৌথ আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রহিদুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব আরও জানিয়েছে, হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com