জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩৪টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গত ১২ আগস্ট বুধবার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। এ সময় তাঁর সাথে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পন্ডিতপাড়া এলাকার মজিবর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ এই জালগুলো উদ্ধার করা হয়। তবে মোবাইল কোর্ট পরিচালনার সময় অভিযানের টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
মৎস্য সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য, মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সহযোগিতায় র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি চৌকস দল অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা