1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির কাছে মাদকসহ আটক ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পোল্ট্রি গবেষণার সাফল্যে স্বনির্ভরতার পথে বাংলাদেশ জুলাই শহীদদের আত্মমর্যাদা লক্ষ্মীপুরে হাত বাড়ালেই মাদক , অভিযানও অব্যাহত নারী শিক্ষার্থীর গায়ে হাত যুবক আটক ‎ভূতুড়ে বিদ্যুৎ বিলে ভোগান্তিতে দক্ষিণ আইচার গ্রাহকরা কাশিমপুর-কোনাবাড়িতে ভূমি জরিপে অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে সেবা দৌলতপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও সিলভিয়া স্নিগ্ধার মতবিনিময় সভা আদিতমারীতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার তারাবানিয়ার ছড়া থেকে টেকনাফ: আকস্মিক সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্নের মুখে সাইদ হোসাইন, মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমানের উপস্থিতিতে পথসভা ও পূর্ণমিলনী অনুষ্ঠিত

সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির কাছে মাদকসহ আটক ১

reporter মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ 
calendar প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা জুড়ে মাদক চোরাকারবারীদের চোরাচালান প্রচেষ্টা ভালভাবেই প্রতিহত করে আসছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা। এ সকল চোরাকারবারীরা উপজেলার শাহাবাজপুর এবং বিনোদপুর ইউনিয়নের সীমান্তে মাদক চোরাচালান পরিচালনা করলেও বিজিবি’র চোখ ফাঁকি দিতে সম্প্রতি এদের সহযোগীরা দাইপুকুরিয়া ইউনিয়নের সীমান্ত এলাকা বেছে নেয়। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। গতকাল ৩০ ডিসেম্বর ভোর পৌনে ৫ ঘটিকায় বিলভাতিয়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জনৈক মাদক চোরাকারবারী মোঃ নুরুল হক (৪০) কে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস সিরাপসহ বিলভাতিয়া সীমান্ত হতে আটক করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাকারবারীরা মাদক চোরাচালানে যতই পদ্ধতি অবলম্বন করুক; সকল প্রকার মাদক চোরাচালান ও মাদক চোরাকারবারীদের প্রতিরোধে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com