1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমানের উপস্থিতিতে পথসভা ও পূর্ণমিলনী অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমানের উপস্থিতিতে পথসভা ও পূর্ণমিলনী অনুষ্ঠিত

reporter শাহাদাৎ হোসেন সরকার
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ

গাজীপুর, ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানের উপস্থিতিতে গাজীপুরের পানিশাইল মোড়ে এক পথসভা ও পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ এনায়েত হোসেন মোল্লা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ খন্দকার আলী হোসেন সভাপতি কাশিমপুর থানা বিএনপি।
এসময় যুবদল, ছাত্রদল ও বিএনপির সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।

সাংসদ মজিবুর রহমান সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি গাজীপুর-১ আসন থেকে ২ লাখ ৮ হাজার ৮৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন । দীর্ঘদিন কালিয়াকৈর পৌরসভার মেয়র থাকার পর তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ।

পথসভায় এলাকাবাসী তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। উন্নয়নকর্ম, সড়ক ও নাগরিক সুবিধাসহ নানাবিধ বিষয়ে তারা সাংসদের কাছে আশু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছেন উপস্থিত নেতারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com