1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দৌলতপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও সিলভিয়া স্নিগ্ধার মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

দৌলতপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও সিলভিয়া স্নিগ্ধার মতবিনিময় সভা

reporter নান্নু মিয়া
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ

​মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।

​সোমবার (৩ আগস্ট, ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দৌলতপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শাহ আলম, বর্তমান সভাপতি মামুন মিয়া পলাশ, সাধারণ সম্পাদক সালমান খান এবং সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

​সভায় দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মামুন মিয়া পলাশ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সাংবাদিক সমাজ সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। সুশাসন প্রতিষ্ঠা ও সার্বিক কল্যাণে প্রেসক্লাব এবং স্থানীয় সাংবাদিক সমাজ উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা বলেন, উপজেলা প্রশাসনকে সাধারণ মানুষের জন্য আরও সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই তাঁর মূল লক্ষ্য। দৌলতপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে বাস্তবায়নে তিনি সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন।

​তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদের মাধ্যমে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরে মাদকমুক্ত ও অপরাধমুক্ত দৌলতপুর গড়তে প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com