1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সারিয়াকান্দিতে "বাইবেল" পোড়ানো সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এ সরকার সবসময় আপনাদের পাশে থাকবে: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের হাম শনাক্ত, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে। ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব গাজী আতাউর রহমানকে মাওলানা দ্বীন ইসলামের শুভেচ্ছা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা: নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হাজার মানুষ ভাঙ্গায় “দ্বিতীয় বিয়ের এক মাসের মাথায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ” ডিমলা শুটিবাড়ি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

সারিয়াকান্দিতে “বাইবেল” পোড়ানো সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

reporter মো: ফরহাদ হোসেন,, বগুড়া প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ

সারিয়াকান্দিতে “বাইবেল” পোড়ানো মিথ্যা মামলা সহ সকল প্রকার মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে ২৮ জুন রবিবার মডেল প্রেসক্লাবের সামনে রামনগর এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোসাদ্দিকা নাজনীন, সৈকত, আজিজার রহমান ও সৌরভ প্রমুখ। বক্তব্যে তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর ভূমিদস্যু আনোয়ার রহমান সুমন(এ রহমান) মামলাবাজ, রুমা ও লিন্ডা রায় কর্তৃক বিভিন্ন মামলায় নাহিদ জামান সৌরভ সহ রামনগর এলাকার ২৪/২৫ জনের নামে বার বার মিথ্যা মামলা করে যাচ্ছে। পুলিশ প্রশাসন সঠিক ভাবে তদন্ত না করে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে। এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই। সেই সাথে মামলাবাজদের আইনের আওতায় এনে এর কঠিন শাস্তির দাবী জানাই। বক্তব্যে নাহিদ জামান সৌরভ আরও বলেন, একটি মিথ্যা মামলায় আমি ১৭ দিন জেল খেটেছি। সেই মিথ্যা মামলা আমাদের পক্ষে রায় হয়ে খারিজ হয়েছে। আমি সহ কয়েক জন আদালতে মিথ্যা মামলার হাজিরা দিতে গেলে সুমন সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি মারপিট করে আমাদেরকে আহত করে। আমার হাত ভেঙ্গে দেয়, তা এখনো ভালো হয়নি। আমাদের উপর “খ্রিস্টান ধর্ম গ্রন্থ বাইবেল” পোড়ানোর মিথ্যা মামলা দায়ের করে। মামলায় যা উল্লেখ করা আছে সেই মোতাবেক এখানে কোনো ঘর নির্মাণ ছিলো না। তাহলে বাইবেল কোথায় থেকে আসলো। তা কিভাবে পোড়ানো হলো, এ বিষয়ে সারিয়াকান্দি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্ম ঐক্য পরিষদের নেতারাও কিছুই জানেন না। তাই অনতিবিলম্বে সকল প্রকার হয়রানি মূলক মিথ্যা মামলার প্রত্যাহার চাই। মানববন্ধনে রামনগর এলাকার অধিকাংশ নারী-পুরুষেরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com